সাতকানিয়ায় জামায়াতের ২ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন জামায়াতের আমির কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাতে তাঁর বাড়ি আজিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় আবদুর রহিম নামের ছাত্রশিবিরের এক কর্মীকেও গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, কামাল হোসেনের বিরুদ্ধে সহিংসতা ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন কামাল হোসেন ও আবদুর রহিমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।