সাতকানিয়ায় জামায়াত-শিবিরের ১৪ কর্মীসহ ৫৭ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া থেকে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের ১৪ জন কর্মীসহ ৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শিবিরের ক্যাডার ও ১০ মামলার পলাতক আসামি ফজল কবির ওরফে রুবেলও রয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।