সাতকানিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার মোস্তফা আল মাছুম (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাছুমের বাড়ি উপজেলার চরতি ইউনিয়নের তালগাঁও এলাকায়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মাছুম ওই ছাত্রীর খালাতো ভাইয়ের দোকানের কর্মচারী। এই সূত্রে ওই ছাত্রীর সঙ্গে তাঁর পরিচয় হয়। গত শুক্রবার রাতের কোনো এক সময় মাছুম ওই ছাত্রীর শোয়ার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। গভীর রাতে তিনি ওই ছাত্রীকে ঘুম থেকে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই ছাত্রীর চিৎকারে তার মা ও স্থানীয় লোকজন এসে মাছুমকে আটক করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, এ ঘটনায় মোস্তফা আল মাছুমকে আসামি করে ওই ছাত্রীর চাচাতো ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।