সাতকানিয়ায় ৩০ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ৩০ মামলার পলাতক আসামি মোহাম্মদ এনামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাহাড়তলী আলীনগর গ্রামের ছড়ারকুল এলাকায়। গতকাল রোববার বিকেলে উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

সাতকানিয়ার পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত কর্মী মোহাম্মদ এনামের বিরুদ্ধে হত্যা, প্রতিপক্ষের ওপর হামলা, ভাঙচুর, অস্ত্র ও বিস্ফোরক রাখা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ৩০টি মামলা হয়েছিল।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন প্রথম আলোকে বলেন, মোহাম্মদ এনাম এলাকায় ফিরে এসেছেন, এমন গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৩০টি মামলা আছে।