সাতকানিয়ায় অস্ত্রসহ নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় দেশে তৈরি একটি একনলা বন্দুকসহ নুর আয়শা (৫৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ওয়াহেদারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওয়াহেদারপাড়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
সাতকানিয়া থানার এএসআই মো. আনসারুল হক বলেন, নুর আয়শার ছেলে দিদারুল আলম চার মাস আগে অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে চট্টগ্রাম জেলা কারাগারে আছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, নুর আয়শার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।