সাতকানিয়ায় অস্ত্রসহ পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্রসহ মো. জসিম উদ্দিন (৪০) নামের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রামের একটি শহর থেকে একটি দেশি বন্দুক ও কার্তুজ উদ্ধার করে পুলিশ।

জসিমের বাড়ি উপজেলার নলুয়া ইউনিয়নের বাহাদুরশাহ পাড়া এলাকায়।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, হত্যা, সন্ত্রাস, ডাকাতিসহ চার মামলার পলাতক আসামি জসিম। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, গতকাল মঙ্গলবার জসিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।