সাতকানিয়ায় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলাসহ আট মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার বখশিরখীল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর নাম মো. শহীদুল ইসলাম। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রামের একটি সেতুর নিচ থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শহীদুল ইসলাম এলাকায় জামায়াতের কর্মী হিসেবে পরিচিত। তাঁর বাড়ি উপজেলার এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল গ্রামে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, শহীদুল তালিকাভুক্ত সন্ত্রাসী। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, শহীদুলের বিরুদ্ধে মামলা ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।