প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া গ্রামে গত মঙ্গলবার রাতে মোহাম্মদ আবছার উদ্দিন নামের এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরি হয়েছে। তিনি ট্রাস্ট ব্যাংক লিমিটেড বান্দরবান শাখার ব্যবস্থাপক। তিনি বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে তাঁরা চট্টগ্রাম নগরে অবস্থান করছিলেন। বাড়িতে কেউ না থাকায় চোরেরা চালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে আলমারি ভেঙে টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ বিষয়ে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) যশমন্ত মজুমদার বলেন, চুরির অভিযোগ তাঁরা পেয়েছেন। বিষয়টি তদন্ত করে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।