সাতকানিয়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিওসির মোড় এলাকার শঙ্খ নদের পাড়ের স মিল ঘাট থেকে গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদসহ চারজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন: উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগড় এলাকার মৃত আবুল কাসেমের ছেলে আবু তাহের (৪৮), খাগরিয়া ইউনিয়নের চর খাগরিয়া এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ আলমগীর (২৪), চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার মফজল আহমদের ছেলে আহমদ নবী (৫০) ও একই এলাকার আবদুল কাদেরের ছেলে আবদুল মোতালেব (৫৫)।
সাতকানিয়া থানার সহকারী পরিদর্শক ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিরা দীর্ঘদিন থেকে ওই এলাকায় চোলাই মদ মজুত রেখে পাচার ও বিক্রি করে আসছিলেন।