সাতকানিয়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ২৬ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরমান হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া দুজন হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা এলাকার ছোটন কান্তি দে (২০) ও সাতকানিয়া উপজেলার করইয়ানগরের পিন্টু বড়ুয়া (৫০)। তাঁরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, ছোটন কান্তি দে ও পিন্টু বড়ুয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।