সাতকানিয়ায় দুই বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের সেনপাড়া এলাকায় গত সোমবার রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় দুজন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত আটটার দিকে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত সেনপাড়ার ননী গোপাল দাশ ও লক্ষ্মী দাশের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা দুই বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে ঢোকে। এরপর তারা সাত ভরি স্বর্ণালংকার ও তিনটি মুঠোফোন সেট লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় চিনু দাশ (৫০) ও তাঁর ছেলে পিন্টু দাশ (৩০) আহত হন।