সাতকানিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের প্রলোভনে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ জাহেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই ছাত্রীর বাবা গত রোববার রাতে জাহেদকে আসামি করে চট্টগ্রামের সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গতকাল সোমবার উপজেলার দেওদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ জাহেদের বাড়ি সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, মামলার এজাহারে বলা হয়েছে পূর্ব পরিচয়ের সূত্র ধরে দেড় বছর আগে ওই ছাত্রীর সঙ্গে জাহেদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ মে জাহেদ ওই ছাত্রীকে নিয়ে কক্সবাজার গিয়ে হোটেলে ওঠেন। ওই সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ওই ছাত্রীকে দুদিন ধরে ধর্ষণ করেন।