সাতকানিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে এক যুবককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, সাত-আট মাস আগে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন প্রতিবেশী এক যুবক। গত জুলাইয়ে বিয়ের কথা বলে ওই কিশোরীকে তিনি কক্সবাজার নিয়ে যান। সেখানে একটি হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ১০ আগস্ট ওই কিশোরী যুবককে বিয়ের জন্য চাপ দেয়। এ সময় তিনি বেশি বাড়াবাড়ি করলে মেরে ফেলার হুমকি দেন।

পুলিশ জানায়, গত সোমবার রাতে ওই কিশোরী থানায় মামলা করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ঘটনা সম্পর্কে জানার পর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) হিরু বিকাশ দে বলেন, গতকাল মঙ্গলবার সকালে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।