সাতকানিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক তরুণকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নলুয়া ইউনিয়নের এক তরুণ। বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি দুই মাস আগে কিশোরীকে ধর্ষণ করেন। গত শুক্রবার রাতে ওই তিনি কিশোরীর বাড়িতে এসে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে আবারও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন।
সাতকানিয়া থানার এএসআই মো. আবদুল হান্নান বলেন, ধর্ষণের অভিযোগে ওই কিশোরীর মা গতকাল শনিবার থানায় মামলা করেছেন।