সাতকানিয়ায় নিজ বাড়ির সামনে গুলিতে আ.লীগ নেতা নিহত
চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের একজন নেতা নিহত হয়েছেন। তাঁর নাম মো. জহিরুল হাসান (৪৫)। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার কাঞ্চনিয়া ইউনিয়নের বকশিরকিল গ্রামের নিজ বাড়ির বাইরে মুখোশ পরা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।
পরিবার জানায়, আশপাশের লোকজনের সহায়তায় গুরুতর আহত জহিরুল হাসানকে দ্রুত উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক রাইসুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, জহিরুল হাসানের মুখে ছররা গুলির আঘাতের অসংখ্য চিহ্ন ছিল। তাঁর পিঠের নিচের অংশে গুলি লেগে গভীর গর্তের সৃষ্টি হয়। হাসপাতালে আনার আগে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসক রাইসুল ইসলাম ।
নিহত জহিরুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘গুলির আওয়াজ শুনে দরজা খুলে দেখি দুজন লোক পালাচ্ছে।’
কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান বলেন, জহিরুল হাসান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কিছু স্থানীয় ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ ছিল বলে তিনি শুনেছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, জহিরুল হাসান পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। হত্যার ঘটনায় কারা জড়িত তা বলা যাচ্ছে না। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতারাও খবর পেয়ে সেখা