সাতকানিয়ায় পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার কলেজ সড়ক থেকে সিএনজিচালিত একটি অটোরিকশাসহ চার বস্তা পলিথিন জব্দ করেছে পুলিশ। আজ বুধবার সকালে এসব পলিথিন জব্দ করা হয়। এর মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কলেজ সড়কে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশার চালকসহ দুই ব্যক্তি পালিয়ে যান। পরে পরিত্যক্ত অটোরিকশাসহ পলিথিন জব্দ করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, কোনো ব্যবসায়ী এসব পলিথিন বিক্রির জন্য সাতকানিয়া সদরে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।