সাতকানিয়ায় শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি মো. দেলোয়ার হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের বারদোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ওই ইউনিয়নের ছোট বারদোনা এলাকায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, শিবিরের নেতা দেলোয়ারের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।