সাতকানিয়ায় শিবিরের পাঁচ কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার ডেমশা ইউনিয়নের উত্তর ডেমশা বড়দীঘিরপাড় এলাকার বড়বাড়ি জামে মসজিদ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডেমশা ইউনিয়নের আলমগীরপাড়া এলাকার মোহাম্মদ ফারুক (২৪), কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকার মইনুল ইসলাম (১৫) ও মো. সাইফুল ইসলাম (১৮), ডেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মো. আরাফাত (১৮) ও ছদাহা ইউনিয়নের বিছিন্নাপাড়া এলাকার লিয়াকত আলী (২৫)।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, জাতীয় শোক দিবসে নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতিমূলক গোপন বৈঠকের আগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া সার্কেলের এএসপি এ কে এম এমরান ভূঞা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু ধর্মীয় উসকানিমূলক বই এবং প্রচারপত্র ও ব্যানার উদ্ধার করা হয়েছে।