সাতকানিয়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ তারেকের (২০) বাড়ি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা এলাকার পশ্চিম মথুরাডাঙ্গা গ্রামে।
পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, এক বছর আগে তারেকের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্ক গড়ে ওঠে। তারেক ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
ওই ছাত্রী প্রথম আলোকে বলে, ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারেক আমাকে একাধিকবার ধর্ষণ করেছে। পরে এ ব্যাপারে কথা বলতে গেলে তার মা আমার মাকে মারধর করেছে।’
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত বলেন, দরিদ্র পরিবারের অন্তঃসত্ত্বা ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, মোহাম্মদ তারেক ও তাঁর মা রাজিয়া বেগমকে আসামি করে ওই ছাত্রীর মা মামলা করেছেন।