সাতকানিয়ায় ২০ মোটরসাইকেল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার কানপুকুর পাড়, ডলু সেতু ও কেরানীহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন প্রথম আলোকে বলেন, সাতকানিয়া উপজেলার তিনটি স্থানে তল্লাশিচৌকি বসিয়ে মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এতে ড্রাইভিং লাইসেন্স না থাকা, লাইসেন্স নবায়ন না করা, বিমা না থাকা, হেলমেট ও নিবন্ধন না থাকায় আটটি মোটরসাইকেলের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তা ছাড়া কোনো ধরনের কাগজপত্র না থাকায় ২০টি মোটরসাইকেল আটক করা হয়েছে।