সাতকানিয়ায় ৪০টি কার্তুজসহ তিন যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ৪০টি কার্তুজসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের একটি হিমাগারের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিন যুবক হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএম চর এলাকার মো. রাসেল ওরফে ইদ্রিচ (৩২), আবদুল করিম (২৭) ও মোক্তার আহমদ (২৬)।
সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনসারুল হক প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০টি কার্তুজসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা অস্ত্র বেচাকেনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তিনি বলেন, আগামী ৪ জুন সাতকানিয়ার ১৭ ইউনিয়নে ভোট হবে। ধারণা করা হচ্ছে, এসব কার্তুজ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ঘটাতে আনা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।