প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেউদীঘির অদূরে বাবুনগর আশ্রয়ণ প্রকল্প এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের ক্যাডারদের ‘বন্দুকযুদ্ধে’ চার পুলিশসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শিবিরের ক্যাডার শহীদুল ইসলাম ওরফে পাগলা শহীদকে গ্রেপ্তার করতে গেলে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি কাটারাইফেল, একটি এলজি ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। সাতকানিয়া থানার এসআই গোলাম কিবরিয়া ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা নিশ্চিত করলেও আহত ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেননি। কেউ গ্রেপ্তার হয়েছে কি না, তা-ও তিনি জানাননি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম