সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে দুই শিক্ষক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যে অবহেলার অভিযোগে দুজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার জেএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে তাঁদের বহিষ্কার করা হয়।
সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের সচিব মোতাছির বিল্লাহ জানান, ওই কেন্দ্রে পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এফ এম এহতেশামুল হক একটি কক্ষে এক ছাত্রের কাছে প্রশ্নের উত্তর লেখা কাগজ পান। ওই কক্ষের দায়িত্বে ছিলেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আলিম মাদ্রাসার আলিম শিক্ষক আবুল বাহার ও আলিপুর আজিজার দাখিল মাদ্রাসার আরবির শিক্ষক মো. মনিরুজ্জামান।