সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার সোনা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে পাচার হওয়ার সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে এক কোটি টাকা মূল্যের ২৪টি সোনার চকলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার সাতক্ষীরায় বিজিবির ৩৮ ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির ৩৮ ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর নজির আহমেদ বকসি বলেন, তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের একটি ধানখেতে পলিথিনে মুড়ে সোনার চকলেট পুঁতে রেখেছে চোরাচালানিরা। শুক্রবার বিকেল পাঁচটায় তাঁর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ২ হাজার ৩৭৬ গ্রাম ওজনের (প্রতিটি ৯৯৯ গ্রাম) সোনার চকলেটগুলো উদ্ধার করা হয়।