সাতক্ষীরা সীমান্তে ১৬ কেজি সোনাসহ একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে পাচারকালে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে ১৬ কেজির বেশি ওজনের মোট ৪১টি সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার তাঁকে আটকের সময় জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও। আটক ব্যক্তির নাম অলিউজ্জামান (২৮)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকার শফিকুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল কাসেম জানান, সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবি ক্যাম্পের সামনে গতকাল সকালে টহল দিচ্ছিল বিজিবি। বেলা ১১টার দিকে মোটরসাইকেলে একজনকে সীমান্তের দিকে যেতে দেখে তাঁকে থামতে বলা হয়। পরে তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে তাঁর মোটরসাইকেলের সিটের নিচে ১৪০টি সোনার বার পাওয়া যায়।