সাতক্ষীরা সীমান্তে ১৯ বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার গাজীপুর সীমান্ত থেকে ১৯ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে তাঁদের আটকের পর সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
এঁরা হলেন: গাজীপুর জেলার বারেন্দা গ্রামের জসিম উদ্দীন, মোশাররফ হোসেন, স্বপন শিকদার, হজরত আলী; সুনামগঞ্জের কাঁঠালিয়া গ্রামের নজরুল ইসলাম, এরশাদ আলী, পাবেল রহমান; একই উপজেলার দিপধারা গ্রামের সবুজ আহমেদ, রেজাউল ইসলাম, আবদুল আহাদ, হেল্লাল মিয়া; ময়মনসিংেহর ফুলপুর উপজেলার গড়েঙ্গা গ্রামের আরিফ হোসেন, ছালেহ আহমেদ, পাবেল আহমেদ, জিল্লুর রহমান, তারা মিয়া; ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের তছলিম আলম, মমিনুর রহমান ও দবিরুল ইসলাম। জমিস উদ্দিন ও আবদুল আহাদ জানান, সীমান্ত পার করে দেওয়ার জন্য সাতক্ষীরার একজনের সঙ্গে তাঁদের মাথাপিছু ছয় হাজার টাকার চুক্তি হয়।