সাতক্ষীরায় গ্রেপ্তার ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত থেকে গতকাল রোববার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াতের একজন কর্মী রয়েছেন। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা