সাতক্ষীরায় গ্রেপ্তার ৫৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াতের পাঁচজন কর্মীসহ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির দুজন ও জামায়াতের তিনজন কর্মী রয়েছেন। জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক শেখ এমদাদ হোসেন দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা