সাতক্ষীরায় গ্রেপ্তার ৬৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১০ কর্মীসহ ৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিএনপির একজন ও জামায়াত-শিবিরের নয়জন কর্মী রয়েছেন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সবার বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা আছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা