সাতক্ষীরায় জামায়াতের দুই নারী রুকন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রাম থেকে জামায়াতের দুই নারী রুকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠককালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া নারীরা হলেন শাহানারা বারী (৪৮) ও মোসাম্মাৎ সুকতারা (৩৬)।
পুলিশ জানায়, শাহানারার স্বামীর নাম আবদুর বারী। শাহানারা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মহিলা জামায়েতের সভানেত্রী ও রুকন।
সুকতারার স্বামীর নাম মোস্তফা হোসেন। সুকতারা উপজেলার ওয়ারিয়া গ্রামের জামায়াতের রুকন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমানের ভাষ্য, গ্রেপ্তার হওয়া নারীরা অনেক দিন ধরে জামায়াত-শিবিরকে সংগঠিত করার চেষ্টা করেছিলেন। নাশকতা সৃষ্টির জন্য গতকাল রাতে গ্রামের আবদুর রহমানের বাড়িতে গোপন বৈঠক করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, সদর থানার উপপরিদর্শক (এসআই) বোরহানুল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করেছেন।