সাতক্ষীরায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী অশোক ঘোষের (৫৮) বাসায় গত সোমবার রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা গৃহকর্তাসহ চারজনকে কুপিয়ে জখম করে। তাঁরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অশোক ঘোষের ছেলে জয় জানান, রাতে একদল ডাকাত জানালা ভেঙে ও গ্রিল কেটে তাঁদের বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় বাধা দিলে তাঁদের ওপর হামলা চালায় তারা। পরে ডাকাতেরা নগদ ৫০ হাজার টাকা, ১২ ভরি সোনার গয়না ও একটি দামি মুঠোফোন লুট করে নিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ডাকাতির ঘটনাটি নিশ্চিত করেছেন।