সাতক্ষীরায় প্রতিমা ভাঙচুর গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন সর্বজনীন পূজামণ্ডপে দুটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় বাবুল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাবুলিয়া হাইস্কুল সর্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি অরুবিন্দ মণ্ডল বলেন, শুক্রবার রাতে আশাশুনির প্রতিমাশিল্পী সঞ্জয় কুমার মণ্ডল প্রতিমার রঙের কাজ শেষ করে চলে যান। এরপর প্রতিমা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। পূজা কমিটির কয়েকজন সদস্য শনিবার দিবাগত রাত তিনটা পর্যন্ত মণ্ডপে ছিলেন। গতকাল রোববার ভোরে দুর্বৃত্তরা দুর্গা প্রতিমার মাথা বিচ্ছিন্ন করে দেয়। আরও চারটি প্রতিমা ভাঙচুর করা হয়।