সাতক্ষীরায় শিবিরের সাবেক সভাপতিসহ ৪২ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জামায়াত-ছাত্রশিবিরের চারজন নেতা-কর্মী রয়েছেন।
এদিকে গ্রেপ্তারের পর সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতিকে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের সাজা প্রদান করেন। তিনি আশাশুনি উপজেলা সদরের নূরুল ইসলাম বাবলুর ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।