সাতক্ষীরায় ৫৫ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সাতজন কর্মীসহ ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। সাতক্ষীরা জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত উপপরিদর্শক অনিমা রানী বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।