সাতক্ষীরায় ৬০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নয়জন কর্মীসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে বিএনপির একজন ও জামায়াত-শিবিরের আটজন কর্মী রয়েছেন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (বিএসবি) উপপরিদর্শক ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা আছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।