সাতক্ষীরায় আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় পুলিশের কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি যুবদল নেতা আক্তারুজ্জামানকে ছিনতাইয়ের ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। পুলিশ গতকাল শনিবার ভোরে সদর উপজেলার গোবিন্দকাটি গ্রাম থেকে ওই মামলার আসামি শফিকুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার রােত সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এলাকা থেকে ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। তখন জামায়াত ও বিএনপির কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আক্তারুজ্জামানকে ছিনিয়ে নিয়ে যান।
সদর থানার ওসি ইনামুল হক বলেন, আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।