সাতক্ষীরায় ইউপি সদস্য, খুলনায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গত মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য নিহত হয়েছেন। খুলনা নগরের খানজাহান আলী সেতু (রূপসা সেতু) এলাকায় গতকাল বুধবার ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে এক শিশু।
সাতক্ষীরায় নিহত ব্যক্তির নাম মো. শাহদাত হোসেন (৩৫)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান।
খুলনায় নিহত শিশুটির নাম ইমরান হাওলাদার (৪)। সে রূপসা সেতুর পশ্চিম পারে অবস্থিত দারোগার লিজ এলাকার ইদ্রিস হাওলাদারের ছেলে।বালুভর্তি একটি ট্রাক তাঁকে চাপা দিলে সে মারা যায়।