সাতক্ষীরায় গ্রেপ্তার ২৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। নাশকতার পরিকল্পনার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জামায়াত-শিবিরের তিনজন কর্মী ও নিয়মিত মামলার ২৩ জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) ইনামুল হক বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।