সাতক্ষীরায় গ্রেপ্তার ৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে।
এদিকে, ফরিদপুর শহরের প্রধান ডাকঘরের সামনে গতকাল রোববার সকালে মিছিল থেকে পুলিশ দুই কর্মীকে আটক করেছে বলে দাবি করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন দাবি করেন, পুলিশ মিছিল থেকে রবিউল ইসলাম (২৮) ও সুজন শেখ (২৭) নামের দুই কর্মীকে আটক করে। দিনভর আটক রেখে বিকেলে তাঁদের ছেড়ে দেয়। তবে আটকের দাবি নাকচ করে দিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, মিছিল থেকে কাউকে আটক করা হয়নি।