সাতক্ষীরায় গ্রেপ্তার ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি ও সন্ত্রাসী দমনে সারা দেশে পুলিশের ‘সাঁড়াশি অভিযানে’ সাতক্ষীরায় তিনজন জামায়াত কর্মীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার ভোর পাঁচটার মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের ভাষ্য, সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় তিনজন, তালায় দুজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে সাতজন, আশাশুনিতে চারজন, পাটকেলঘাটায় দুজন ও দেবহাটায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাটকেলঘাটায় দুজন ও দেবহাটায় একজন জামায়াত কর্মী রয়েছে।

এসআই কামাল হোসেন আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আগে থেকেই নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।