সাতক্ষীরায় গ্রেপ্তার ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের তিনজন নেতা-কর্মীসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে কলারোয়া উপজেলার মাধবকাঠি এলাকার শিবিরকর্মী জিল্লুর রহমানসহ ১৫ জন, কলারোয়া উপজেলা জামায়াতের সাবেক আমির ওমর আলী, কলারোয়া পৌরসভার সাবেক শিবির সভাপতি সাইফুল ইসলামসহ ১০ জন, তালা ও শ্যামনগরে দুজন করে, কালীগঞ্জ ও আশাশুনিতে তিনজন করে, দেবহাটা ও পাটকেলঘাটা থানা থেকে একজন করে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।