সাতক্ষীরায় গ্রেপ্তার ৩৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সদর থানায় ১২ জন ও কলারোয়ায় ১১ জন। এ ছাড়া কালিগঞ্জ, শ্যামনগর, আশাশুনি ও পাটকেলঘাটায় তিনজন করে এবং দেবহাটা ও তালা থেকে দুজন করে গ্রেপ্তার হন। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা