সাতক্ষীরায় গ্রেপ্তার ৪৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় জামায়াতের তিন কর্মীসহ ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা সংস্থার (ডিএসবি) উপপরিদর্শক কামাল হোসেন বলেন, রাতভর অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে। আদালতের মাধ্যমে গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।