সাতক্ষীরায় গ্রেপ্তার ৪৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে সদর থানায় ১৫ জন, কলারোয়ায় ৭ জন, তালায় ৪ জন, কালীগঞ্জে ৪ জন, শ্যামনগরে ৭ জন, আশাশুনিতে ৪ জন, দেবহাটায় ১ জন ও পাটকেলঘাটায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।