সাতক্ষীরায় গ্রেপ্তার ৪৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরায় জামায়াত কর্মীসহ ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১২টা থেকে আজ রোববার ভোর পাঁচটার মধ্যে ওই ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সদর থানা, কলারোয়া, তালা, শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি, পাটকেলঘাটা ও দেবহাটা থেকে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের তিন কর্মী রয়েছেন।
এসআই কামালের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।