সাতক্ষীরায় গ্রেপ্তার ৭৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২৩ কর্মীসহ ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত পরিচালিত অভিযানে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।