সাতক্ষীরায় ঘরের ছাউনি দেওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়ারা গ্রামে ঘরের ছাউনি দেওয়াকে কেন্দ্র করে ভাইদের মধ্যে সংঘর্ষে মোসলেম আলী সানা (৫০) নামের এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হয়েছেন ছয়জন। তাঁরা হলেন—জসিম উদ্দীন সানা, নাজিম উদ্দীন সানা, ইদ্রিস সানা, তাঁর স্ত্রী হোসনে আরা, মঞ্জুয়ারা ও ইব্রাহিম সানা। তাঁরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে ঘরের ছাউনি দেওয়া নিয়ে মোসলেম আলী সানার সঙ্গে তাঁর দুই ভাই ইদ্রিস সানা ও গোলাম মোস্তফা সানার বাগ্বিতণ্ডা হয়। রাতে কথা-কাটাকাটি থেকে তাঁদের মধ্যে সংঘর্ষ হয়। মোসলেম আলীকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কলারোয়া থানার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।