সাতক্ষীরায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বৈরাগীচকে খাসজমিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ইসহাক আলী (৫৫) ও আশরাফ আলী (৫৮)। তাঁদের মধ্যে ইসহাকের বাড়ি বিলকাজলা ও আশরাফের বাড়ি কাশিবাটি এলাকায়। সংঘর্ষে আবু বকর (৭০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস দুজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। খাসজমি নিয়ে ভূমিহীনদের মধ্যে সংঘর্ষে তাঁরা নিহত হন।