সাতক্ষীরায় ফেনসিডিলভর্তি ট্রাক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা-ভোমরা স্থলবন্দর সড়কের বাদামতলা এলাকা থেকে তিন হাজার বোতল ফেনসিডিলভর্তি একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি সাতক্ষীরার ৩৮ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর এ টি এম আহসান হাবিবের তথ্যমতে, গোপন খবরের ভিত্তিতে বিজিবি বাদামতলা এলাকায় অভিযান চালায়। বিজিবি একটি ট্রাককে থামার জন্য সংকেত দেয়। এ সময় চালক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যান। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে তিন হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। ট্রাকটি জব্দ করা হয়েছে।