সাতক্ষীরায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লাবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের মিলবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। এর দুই ঘণ্টা পর বেলা দুইটার দিকে শহরের বাঁকাল এলাকা থেকে পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, নাশকতার অভিযোগে আবদুল আলীমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে সদর থানায় আনা হয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এ ব্যাপারে কিছু জানা যায়নি। নাশকতার দুটি অভিযোগে হাবিবুর রহমানকেও গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।